প্রধান খবর

রাশেদ খানের অভিযোগ, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফ মাহমুদ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের সমালোচনা করে তাকে ‘দুর্নীতির বরপুত্র’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি বলেন, ‘চোরের মায়ের বড় গলা, দুর্নীতির বরপুত্র আসিফ মাহমুদের অবস্থাও সে রকম হয়েছে।’ রাশেদ খান অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় আসিফ মাহমুদ আওয়ামী লীগের ব্যবসায়ী ও…

Read More

হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি গ্রামীণ কল্যাণ

পাঁচ করবর্ষের ৬৬৬ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৩৭০ টাকা আয়কর দেওয়ার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেছিল ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ। তবে আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি কার্য তালিকা থেকে বাদ দিয়েছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ লিখিত রায় না দেখে তাতে হস্তক্ষেপ করার সুযোগ নেই।…

Read More

বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে: আইনমন্ত্রী

বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৪ সেপ্টেম্বর) খুলনায় এক মতবিনিময়সভায় তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক দেশে ঢোকানো হচ্ছে। আইনমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে ছোট ছোট প্যাকেটে নির্দিষ্ট স্থানে মাদক পাঠানো হচ্ছে। এর ফলে সন্ত্রাস বাড়ছে বলেও দাবি করেন তিনি। মাদক…

Read More

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকে ঘিরে সিলেটজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে। নাগরিক সংবর্ধনা…

Read More

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ: পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ ও ছিনতাইয়ের চাঞ্চল্যকর অভিযোগে জাকির হোসেন নামে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি হলেন ভুক্তভোগী ব্যবসায়ীর দুলাভাই ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকআলমপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী। ঘটনার পর মোহাম্মদ আলীর দেওয়া তথ্যে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ইতোমধ্যে সাড়ে ২০…

Read More

বিএসএফের গুলিতে হত্যা: ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার ৩৬ ঘণ্টা পর তাঁর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার জিনাজপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়। নিহত আসাদুল হক…

Read More

মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এক দিনের সফরে মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহামান্য রাষ্ট্রপতির এই ঐতিহাসিক আগমণকে কেন্দ্র করে পুরো সিলেট নগরজুড়ে সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি গ্রহণ করা হয়েছে সর্বাত্মক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন রাষ্ট্রপতি।…

Read More

ইতালিতে হেনস্তার শিকার বাঁধন দেশে ফিরেই বললেন, ‘হামলাকারীরাই অনিরাপদ হয়ে পড়ছে’

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনী শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন প্রখ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতালিতে হামলার শিকার হওয়ার কয়েক দিন পর আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি গণমাধ্যমকে জানান, এসব হামলার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের যোদ্ধারা নয়, বরং হামলাকারীরা নিজেরাই দিন…

Read More

হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও : প্রকাশ পেল প্রকৃত সত্য

রাজধানীর মিরপুরে সাদা বস্তায় মুড়ে এক ব্যক্তিকে রহস্যজনকভাবে টেনে নেওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্য ও অপহরণ আতঙ্ক তৈরি হয়। তবে বিষয়টির প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিস্তারিত বিশ্লেষণ করে মিরপুর বিভাগ পুলিশ নিশ্চিত করেছে যে, ঘটনাটিতে জোরপূর্বক অপহরণের কোনো প্রমাণ বা আলামত পাওয়া যায়নি। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক…

Read More

নিখোঁজ শিশুর পা কেটে ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিলে বাবার সঙ্গে সাক্ষাৎ

চুল কাটার কথা বলে বাড়ি থেকে বের হওয়া ১২ বছর বয়সী শিশু মো. রায়হান টানা ৭ মাস নিখোঁজ থাকার পর অবশেষে বাবার কোলে ফিরে এসেছে। তবে ফেরার আনন্দে মিশে রয়েছে পঙ্গুত্বের নির্মম ট্র্যাজেডি। সংঘবদ্ধ চক্রের নৃশংসতার শিকার হয়ে রায়হান তার ডান পা হারিয়ে শারীরিকভাবে পঙ্গু হয়ে ফিরেছে। দীর্ঘ সময় পর চট্টগ্রামের লোহাগাড়ার একটি ধর্মীয় মাহফিলের…

Read More