প্রধান খবর

রাশেদ খানের অভিযোগ, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফ মাহমুদ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের সমালোচনা করে তাকে ‘দুর্নীতির বরপুত্র’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি বলেন, ‘চোরের মায়ের বড় গলা, দুর্নীতির বরপুত্র আসিফ মাহমুদের অবস্থাও সে রকম হয়েছে।’

রাশেদ খান অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় আসিফ মাহমুদ আওয়ামী লীগের ব্যবসায়ী ও ‘ডামি এমপিদের’ প্রটেকশন দিয়েছেন। অন্তত একজন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীকে পুনর্বাসনেরও দাবি করেন তিনি। এ বিষয়ে আসিফ মাহমুদকে কয়েকবার সরাসরি সতর্ক করেছিলেন বলেও জানান রাশেদ খান।

তিনি আরও দাবি করেন, আসিফ মাহমুদ একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন এবং তার এপিএস মোয়াজ্জেমের বিষয়ে কিছু তথ্যও তার কাছে এসেছিল। এসব তথ্য অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টাকে জানানোর পর তিনিও বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ খান।

রাশেদ খান প্রশ্ন তোলেন, নাহিদ ইসলাম ও আখতার হোসেনসহ এনসিপির সিনিয়র নেতারা কেন আসিফ মাহমুদের পাশে শক্তভাবে দাঁড়ান না। তার দাবি, তারা এসব তথ্য সম্পর্কে অবগত বলেই এ বিষয়ে অবস্থান নিচ্ছেন না। সবশেষে আসিফ মাহমুদকে উদ্দেশ করে তিনি আবারও ‘দুর্নীতির বরপুত্র’ মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *