প্রধান খবর

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় পরিবর্তন: প্রতিদিন গণনা হবে দানের টাকা

সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে এক যুগান্তকারী সিদ্ধান্ত। এখন থেকে মাজারে সংগৃহীত দানের টাকা প্রতিদিন গণনা করা হবে। একই সাথে প্রাপ্ত মোট অর্থের ৩৫ শতাংশ সরাসরি মাজারের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে এবং অবশিষ্ট ৬৫ শতাংশ থেকে দৈনন্দিন পরিচালন ব্যয় মেটানো…

Read More

আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’ : অপ্রতিমের মা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম তাঁর নিহত সন্তান ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে তাঁর ১৩ বছরের নিষ্পাপ ছেলেকে অপরাধী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “আমার দুধের শিশুকে এভাবে অপরাধী বানাতে চাইলে আমি তা কোনোভাবেই মেনে…

Read More

অপ্রতিম হত্যা : আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ডে কোনো আসামির পক্ষে আদালতে লড়বেন না স্থানীয় আইনজীবীরা। মানবিক বিবেচনা এবং নির্মম এ ঘটনার বিরুদ্ধে সংহতি জানিয়ে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে প্রশাসন ও আইনজীবী সমিতির নেতাদের মধ্যে আয়োজিত…

Read More

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে ৩১ জনকে রদবদল করেছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশ অনুযায়ী, হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া মোহাম্মদ এনামুল হককে সিলেট মহানগর থেকে…

Read More

পাটওয়ারীকে রিমান্ডে নিলে বের হবে কারা ককটেল ফাটাচ্ছে: রাশেদ খান

এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেন, পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, তা বের হয়ে আসবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’…

Read More

১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

 দেশের ভঙ্গুর অর্থনীতিকে লাগামহীন মূল্যস্ফীতি থেকে রক্ষা করা এবং অবৈধ কালো টাকা ও দুর্নীতির বিস্তার রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। একই সাথে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার যথাযথ ব্যাকআপ ছাড়া ইচ্ছেমতো নতুন টাকা ছাপানো অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট…

Read More

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন তানজিম ওয়াহাব

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে ১৭ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী। এতে বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২-এর ধারা-১০(২) অনুযায়ী তানজিম ইবনে ওয়াহাবকে…

Read More

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

সর্বজনীন পেনশনব্যবস্থায় প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এ স্কিমের আইনগত ভিত্তি তৈরিতে আইনের খসড়া প্রণয়ন করে জাতীয় সংসদে পাঠানোর প্রস্তুতি চলছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদ ইতোমধ্যে স্কিমটি চালুর প্রস্তাব অনুমোদন করেছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান জানিয়েছেন, শরিয়াহসম্মত বিনিয়োগ, তহবিল ব্যবস্থাপনা, মুনাফা ও ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো চূড়ান্ত…

Read More

ইমামকে জব্দ করতে ধর্ষণের মিথ্যা গল্প : গ্রেপ্তার নারী

পটুয়াখালী মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিবসহ তিনজনের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মিথ্যা অভিযোগে মামলা দায়ের করার সত্যতা উন্মোচিত হওয়ায়, ওই মামলার বাদী জাহানারা বেগম (৬৩)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আদালতের সুনির্দিষ্ট নির্দেশনার পর সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের…

Read More

প্রধানমন্ত্রীর বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত মুশফিক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সাফল্য কামনা করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে অধিবেশনে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা আলোড়িত হবেন। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এসব কথা বলেন। তিনি তারেক রহমানের এই সফরকে…

Read More