প্রধান খবর

চবি’র উপ-উপাচার্য পদে অধ্যাপক সফিকুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ সফিকুল ইসলাম। মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক মোহাম্মদ সফিকুল ইসলামকে শর্তসাপেক্ষে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।…

Read More

প্রথমবার লটারি কিনেই প্রবাসীর ভাগ্যবদল: আবু ধাবির ‘বিগ টিকিট’ ড্র-তে জিতলেন ৫০ লাখ টাকা

ভাগ্যদেবীর সুপ্রসন্ন দৃষ্টি কাকে, কখন, কীভাবে বদলে দেবে তা আগে থেকে অনুমান করা অসম্ভব। ঠিক তেমনি এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলেন লাভলি প্রীত সিং নামের এক ভারতীয় প্রবাসী। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবির ‘বিগ টিকিট’ র‍্যাফেল ড্র-র অ্যাকাউন্ট খুলে জীবনের প্রথম টিকিটেই বড় অঙ্কের অর্থ জিতে নিয়েছেন তিনি। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৫০…

Read More

নেপালেও বন্ধ ভারতীয় আম আমদানি

খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। এর আগে জাপানও ভারতের কয়েকটি জনপ্রিয় আমের জাতের ওপর আমদানি সংক্রান্ত কড়াকড়ি আরোপ করেছিল। ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় আমের মান নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ শনাক্ত…

Read More

ইতিহাসের পাতায় ৯ জুন: নিরোর আত্মহত্যা থেকে জনি ডেপের জন্মদিন

সময়ের প্রবাহে প্রতিটি দিনই বহন করে নানা ঐতিহাসিক ঘটনার স্মৃতি। ৯ জুনও তার ব্যতিক্রম নয়। এই দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত হয়েছে উল্লেখযোগ্য রাজনৈতিক, প্রাকৃতিক ও সামাজিক ঘটনা। একইসঙ্গে দিনটি স্মরণীয় হয়ে আছে বহু খ্যাতিমান ব্যক্তির জন্ম ও মৃত্যুর কারণে। ইতিহাসের এই দিনে, ৬৮ খ্রিস্টাব্দে রোমান সম্রাট নিরো আত্মহত্যা করেন। ১৯৫৬ সালে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে…

Read More

সাভারে স্ত্রীকে হত্যার পর ফ্ল্যাটে তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

সাভার পৌর এলাকায় নিজ স্ত্রীকে হত্যার পর ফ্ল্যাটের বাইরে তালা লাগিয়ে আত্মগোপনে গেছেন এক ছাত্রদল নেতা। খবর পেয়ে গতকাল সোমবার (৮ জুন) বিকেলে সাভার পৌরসভার ছায়াবীথি আমতলা এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার তালাবদ্ধ কক্ষ থেকে রিয়া মনি (২১) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও…

Read More

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (৮ জুন), তবে তথ্য প্রকাশ্যে আসে মঙ্গলবার। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, উদ্ধার হওয়া ক্রুদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। হেলিকপ্টারটি ছিল আপাচি হেলিকপ্টার। এটি গুলি করে ভূপাতিত…

Read More

স্কয়ার হাসপাতালে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি

দেশে প্রথমবারের মতো রোবোটিক এমআরআই-ইউএসজি ফিউশন প্রোস্টেট বায়োপসি সফলভাবে সম্পন্ন করেছে স্কয়ার হাসপাতাল। অত্যাধুনিক ‘মোনা লিসা ডিএক্স’ রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে হাসপাতালের ইউরোলজি বিভাগের কনসালট্যান্ট অধ্যাপক ডা. এন আই ভূঁইয়ার নেতৃত্বে ছয়জন রোগীর বায়োপসি সম্পন্ন করা হয়। গত ৭ জুন রাজধানীর ধানমন্ডিস্থ স্কয়ার হাসপাতালে এই বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে, প্রোস্টেট ক্যানসার…

Read More

দীর্ঘ বিরতির পর ওয়েব সিরিজে ফিরছেন আফসান আরা বিন্দু

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর আবারও পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু। নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এর মাধ্যমে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের অরিজিনাল এই সিরিজটি আগামী ২৫ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম। সম্প্রতি প্রকাশিত সিরিজটির পোস্টারে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহানকে…

Read More

আজাদ কাশ্মিরে সংঘর্ষে নিহত ৭

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের (এজেকে) রাওয়ালকোটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ‘যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি’র সমর্থকদের সাথে পুলিশের এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে অন্তত ৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আজাদ কাশ্মীরের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) লিয়াকত আলী মালিক গণমাধ্যমকে জানিয়েছেন, গত রোববার (৭ জুন) দিনভর চলা এই সহিংসতায় আইনশৃঙ্খলারক্ষা…

Read More

পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

পারস্পরিক সম্মতিতে অবিবাহিত দুই প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যকার শারীরিক সম্পর্ক কোনও ব্যক্তির চরিত্র সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির ভিত্তি হতে পারে না, ভারতের সুপ্রিম কোর্ট এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। সোমবার তেলেঙ্গানার এক পুলিশ কনস্টেবল প্রার্থীর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত স্থগিতের সময় এই মন্তব্য করেন বিচারপতি মনমোহন ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে দায়ের…

Read More