প্রধান খবর

জম্মু-কাশ্মীর সীমান্তে সপ্তাহজুড়ে ধারাবাহিক বিস্ফোরণ: ২ ভারতীয় সেনা নিহত

জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি এলাকায় গত এক সপ্তাহের মধ্যে তিনটি পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত দুই জন সদস্য নিহত এবং একজন জুনিয়র কমিশন্ড অফিসারসহ (জেসিও) আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবারের (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম এনডিটিভি । প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ…

Read More

বিএসএফের পুশ ইনের চেষ্টা: নো-ম্যানস ল্যান্ডে কোলের শিশুসহ ৯ বাংলাদেশি জিম্মি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের শিকার হয়ে খোলা আকাশের নিচে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন শিশু ও নারীসহ ৯ বাংলাদেশি। গত তিন দিন ধরে তীব্র গরম, অনাহার আর অবর্ণনীয় দুর্ভোগের মধ্য দিয়ে ভারতীয় ভূখণ্ডের শূন্যরেখায় দিন কাটছে তাদের। এই সংকট নিরসনে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক…

Read More

মস্কো লক্ষ্য করে বড় ড্রোন হামলা, ১৭২টি ভূপাতিতের দাবি রাশিয়ার

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রাতভর চালানো ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে মস্কো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাতে পরিচালিত হামলায় মোট ১৭২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার উল্লেখযোগ্য অংশ রাজধানী মস্কোকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের বিভিন্ন অঞ্চলের আকাশসীমায় ড্রোনগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে। মস্কোর মেয়র…

Read More

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই…

Read More

সুপার ওভারের নাটকীয়তার পর সূর্যবংশীকে ঘিরে মাঠে উত্তেজনা

শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত ভারত ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচ শেষে মাঠে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সুপার ওভারে স্বাগতিকদের জয় নিশ্চিত হওয়ার পর ভারতীয় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়াতে দেখা যায়। টেলিভিশন ফুটেজে দেখা যায়, ম্যাচের শেষ মুহূর্তে সূর্যবংশী প্রথমে শ্রীলঙ্কা ‘এ’ দলের ক্রিকেটার কুগাথাস মাথুলানের…

Read More

ইতালি পাচারচক্রে সংশ্লিষ্টতার অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে দীর্ঘদিন ধরে তদন্ত পরিচালনা করছিল সংস্থাটি। সোমবার (১৫ জুন) অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় এবং মামলার বিস্তারিত…

Read More

পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও সরকারি বাসভবনে রাত্রিযাপনের চাঞ্চল্যকর অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে ‘বাধ্যতামূলক অবসরে’ পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গুরুতর অসদাচরণের বিভাগীয় শাস্তি হিসেবে তাঁকে এই গুরুদণ্ড দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…

Read More

ময়মনসিংহে ৫ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের পর নদে ফেলে নৃশংস হত্যা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পাঁচ বছরের এক কন্যাসন্তানকে দলবদ্ধ (সংঘবদ্ধ) ধর্ষণের পর জীবিত অবস্থায় কংস নদে ফেলে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। এই পৈশাচিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিন তরুণকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন পুলিশের কাছে ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছে। কদম ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে কংস নদের পাড়ে নিয়ে চার তরুণ মিলে এই…

Read More

ভোজিনহার দুর্দান্ত নৈপুণ্যে মুগ্ধ বিশ্ব, সোশ্যাল মিডিয়ায় রেকর্ড উত্থান

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে অসাধারণ গোলরক্ষণের প্রদর্শনী করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে তিনি শুধু ম্যাচসেরার স্বীকৃতিই অর্জন করেননি, সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। ম্যাচের আগে ভোজিনহার ইনস্টাগ্রাম অনুসারী সংখ্যা ছিল প্রায় ৪৫ হাজার। তবে স্পেনের বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্সের পর কয়েক ঘণ্টার মধ্যেই সেই…

Read More

এমপি বন্ধু যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়, বরং গত ১২ জুন তাঁর বাসার নিকটবর্তী একটি শপিং মল থেকে আটক হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। দুবাইয়ে টানা সরকারি ছুটির কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় আজ মঙ্গলবার (১৬ জুন) তাঁকে আদালতে হাজির করা হতে পারে। একই সাথে তাঁর জামিন আবেদনের শুনানিও…

Read More