প্রধান খবর

আওয়ামী লীগ বা অন্য কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ

রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা কোনো ভিত্তিহীন অভিযোগে বিরোধী দল, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কিংবা অন্য যেকোনো রাজনৈতিক দলের নেতাকর্মী যেন অন্যায়ভাবে কারাগারে বা অহেতুক আটক না থাকেন, তা বর্তমান সরকার কঠোরভাবে নিশ্চিত করবে বলে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক মানবাধিকার পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট…

Read More

‘বডি ডাবল’ পারভেজের অসুস্থ : চিকিৎসার সব নিলেন সালমান খান

দীর্ঘদিনের সহকর্মীদের বিপদে পাশে দাঁড়ানোর নজির ফের নতুন করে গড়লেন বলিউড মেগাস্টার সালমান খান। এবার তাঁর দীর্ঘদিনের বডি ডাবল পারভেজ কাজী গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা ও সার্বিক সহায়তার সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন এই তারকা অভিনেতা। চলতি মাসের শুরুতে পারভেজের হৃদ্‌যন্ত্রে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৬…

Read More

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত

দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, কৃষকদের চাহিদা পূরণে ইতোমধ্যে বিপুল পরিমাণ সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো…

Read More

বেনাপোল বন্দরে বুধবার আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির কারণে বুধবার (২৬ আগস্ট) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আমদানি-রপ্তানি বাণিজ্য একদিনের জন্য বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের নোটিশ সূত্রে জানা গেছে, সরকারি ছুটির কারণে বুধবার দিনভর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পণ্য…

Read More

হরমুজে সোমবার মাত্র এক পণ্যবাহী জাহাজ পারাপার

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে সোমবার (২৪ আগস্ট) মাত্র একটি পণ্যবাহী জাহাজ প্রণালিটি পার হয়েছে। জাহাজ চলাচলের এই হার গত ৭ মে’র পর সর্বনিম্ন। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, এর আগের দিন রোববার ছয়টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছিল। গত সপ্তাহে হরমুজ প্রণালিতে মোট জাহাজ চলাচল…

Read More

যুক্তরাষ্ট্রে একসঙ্গে ২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করা বা বর্তমানে আশ্রয়প্রক্রিয়ায় থাকা বিদেশিদের মধ্যে প্রায় দুই লাখ মানুষের ভিসা বাতিলের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে এমন ব্যক্তিদের শনাক্ত করা হবে, যারা ব্যবসা বা পর্যটনের মতো স্বল্পমেয়াদি ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন। পরিকল্পনাটি…

Read More

হবিগঞ্জে সাংবাদিক রফিকের মৃত্যু, তদন্ত কমিটি

হবিগঞ্জ শহরের ‘চাঁদের হাসি হাসপাতাল লিমিটেড’ নামে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসা ও অবহেলায় জেলা বিএনপির প্রবীণ নেতা, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দৈনিক হবিগঞ্জ সমাচার-এর সম্পাদক ছিলেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে…

Read More

একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে মিফতাহ

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। একরামুল হক হত্যা মামলায়…

Read More

মিউজিকসহ আর গান গাইবেন না জামায়াত নেতার ছেলে ঢাবি ছাত্র সালমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের ছেলে এবং ইসলামী ধারার সাংস্কৃতিক দল ‘কাসিদা’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী আহমাদ আতাউল্লাহ সালমান মিউজিক বা বাদ্যযন্ত্রের সঙ্গে গান গাওয়া স্থায়ীভাবে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের…

Read More

রংপুরে চার হত্যা: তদন্তে ডিবি

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবির পরিদর্শক জিন্নাত আলীকে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী।…

Read More