প্রধান খবর

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই আহত

নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে খোকন হাওলাদার নামে এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারের মাগুরা স্ট্যান্ড এলাকায় শ্যামার চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আহত খোকন হাওলাদার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কচুবাড়িয়া…

Read More

সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১০ আগস্ট) পৃথক শোকবার্তায় তারা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতির সময়ে বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়…

Read More

৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এক চরম বিপর্যয়ের চিত্র সামনে এসেছে। দেশের মোট ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। শূন্য পাসের তালিকার শীর্ষে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড, যার অধীন সর্বোচ্চ ২২৬টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। এছাড়া দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানের শতভাগ…

Read More

‘আমি মনেপ্রাণে সবসময়ই ইসলামের সপক্ষে’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী নাজিরহাট বাবুনগর আল জামেয়াতুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ আলেমে দ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করেছেন। গত রোববার বিকেলে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং প্রবীণ এই আলেম প্রবাস থেকে ফিরে সরকারের সার্বিক দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রীকে দোয়া ও…

Read More

বিছানা ভর্তি টাকার বান্ডিল ও পিস্তল: ভারতে ব্ল্যাকমেইলিংয়ের বড় চক্র

পুরুষদের সুন্দর রূপের ফাঁদে ফেলে ঘনিষ্ঠ ছবি ধারণ এবং পরবর্তীতে লাগাতার ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক তরুণীর বিরুদ্ধে। অভিযুক্ত তরুণীর নাম পল্লবী সিংহ রাজপুত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে টাকার বিছানায় শুয়ে থাকার ছবি ও আগ্নেয়াস্ত্র হাতে তাঁর ছবি প্রকাশ পাওয়ার পর নেটপাড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আলাহাবাদ হাইকোর্টের…

Read More

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা বৃদ্ধি: তিন মাসে নিহত ২৫

ভারতে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ ও সহিংসতা চরম আকার ধারণ করেছে। সম্প্রতি মে থেকে জুলাই—এই তিন মাসের ব্যবধানে উগ্রবাদী হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে অন্তত ২৫ জন মুসলিম প্রাণ হারিয়েছেন। একই সময়ে ব্যাপক পরিসরে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা ভাঙচুরসহ জোরপূর্বক বিতাড়নের মতো ঘটনাও ঘটে চলেছে। দক্ষিণ এশিয়াবিষয়ক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘সাউথ এশিয়া…

Read More

গাজা পুনর্গঠনে গোপনে অনুমতি দিলেন নেতানিয়াহু ও কাৎজ

সশস্ত্র সংগঠন হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত অবরুদ্ধ গাজায় কোনো ধরনের পুনর্গঠনকাজ পরিচালনা করতে দেওয়া হবে না-ইসরায়েল সরকারের এই দীর্ঘদিনের শক্ত অবস্থানের মধ্যেই গাজার দক্ষিণাঞ্চলে গোপনে পুনর্গঠন শুরু করার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আর্মি রেডিও’-র এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়, প্রায় দুই সপ্তাহ আগে গাজার দক্ষিণাঞ্চলীয়…

Read More

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় কোটালীপাড়ার সাবেক মেয়র

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ ৮ ঘণ্টার সংক্ষিপ্ত প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তায় নিয়ে আসা সাবেক এই মেয়রকে জানাজাস্থলে হাতকড়া পরা অবস্থায় দেখা যায়। শনিবার (৮ আগস্ট) বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দেওয়া হয় তাঁকে।…

Read More

একসাথে বাঁচতে চেয়েছিল দুই ভাই : মৃত্যুর পরও আকড়ে ধরা ছিল হাত

একে অপরের সাথে খেলতে খেলতে সড়কের পাশের ডোবায় পড়ে যায় দুই শিশু। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের মতে, একজনকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে অপরজনও নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ডোবা থেকে উদ্ধার করা হলেও কাউকেই আর জীবিত বাঁচানো সম্ভব হয়নি। তবে মৃত্যুর পরও তাদের হাত ছিল একে অপরের মুঠোয় শক্তভাবে ধরা। হৃদয়বিদারক ও…

Read More

জামায়াতের আলোকচিত্র প্রদর্শনী: ইতিহাসে ঠাঁই পেলেও ‘অনুপস্থিত’ একাত্তরে দলটির নিজস্ব ভূমিকা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রায় আট দশকের দীর্ঘ ঘটনাপ্রবাহ আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে সম্প্রতি এক ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করেছিল জামায়াতে ইসলামী। বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীরের সরকারি বাসভবনে অনুষ্ঠিত চার দিনব্যাপী এই প্রদর্শনীর শিরোনাম ছিল ‘জুলাই এখনও শেষ হয় নাই’। তবে ১৯৪৭ সালের দেশভাগ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত প্রদর্শনীতে স্থান পেলেও, ইতিহাসের…

Read More