প্রধান খবর

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের…

Read More

নদীভাঙনে ফেনীতে বসতভিটা হারাচ্ছেন শত শত পরিবার

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির চাপে ফেনীর ছোট ফেনী, ফেনী ও কালীদাস পাহালিয়া নদীর তীরবর্তী এলাকায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা, ফসলি জমি, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সোনাগাজী, দাগনভূঞা ও ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন। পাশাপাশি নোয়াখালীর কোম্পানীগঞ্জের নদীতীরবর্তী এলাকাও ভাঙনের ঝুঁকিতে রয়েছে।…

Read More

দেশজুড়ে আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সোমবার (২০ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের…

Read More

তেঁতুলিয়ায় ২৪ ঘণ্টায় ২২৪ মিমি বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস। রোববার (১৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করা হয়। অবিরাম বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যানবাহন চলাচল ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। প্রয়োজন ছাড়া অধিকাংশ মানুষ…

Read More

তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

তুরস্কের পূর্বাঞ্চলের মালাতিয়া প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৮ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে মালাতিয়ার বাটালগাজি জেলাকে কেন্দ্র করে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫ দশমিক ৫৯ কিলোমিটার গভীরে। কম্পনটি মালাতিয়ার পাশাপাশি এলাজিগ, আদিয়ামান, তুনসেলি…

Read More

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি, উত্তরে অতি ভারী বর্ষণের সতর্কতা

দেশজুড়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুরসহ দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের…

Read More

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

সুনামগঞ্জের প্রধান নদ-নদীগুলোর পানির স্তর ধীরে ধীরে কমতে শুরু করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার প্রতিবেদনে জানানো হয়েছে, জেলার সব পর্যবেক্ষণ পয়েন্টে নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, জেলা সদরে সুরমা নদীর পানির স্তর বিপৎসীমার ০.৬৭ মিটার নিচে অবস্থান করছে। এছাড়া ছাতক পয়েন্টে সুরমা নদী এবং লাউড়েরগড় পয়েন্টে…

Read More

শ্রমিক বিরোধে রাজশাহীর লোকাল বাস চলাচল বন্ধ

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আর্থিক হিসাব-নিকাশকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে জেলার অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে শ্রমিকদের একাংশের ঘোষিত কর্মবিরতির কারণে লোকাল রুটে বাস চলাচল স্থগিত হয়। তবে প্রশাসনের হস্তক্ষেপে আগের রাতে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক করা হয়েছিল। সোমবার জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে…

Read More

আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে ভারী বর্ষণ

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এরই মধ্যে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫…

Read More

টানা বর্ষণে সাভারে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

টানা বর্ষণের ফলে সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক, পথচারী ও ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগের মুখে পড়েছেন ব্যাংক কলোনি এলাকার বাসিন্দারা। রোববার (১২ জুলাই) সকাল থেকে অব্যাহত বৃষ্টিতে বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমে যায়। এর ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে বিঘ্ন ঘটে এবং অনেক…

Read More