প্রধান খবর

স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়: আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে অবরুদ্ধ ফিলিস্তিন

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর ফাইনালে শেষ হাসি হেসেছে স্পেন। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ের উত্তেজনাকর ম্যাচে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ফুটবলের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট অর্জন করে স্প্যানিশরা। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে স্বপ্নের চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন স্প্যানিশ দলের অধিনায়ক। মাঠের খেলা শেষে স্পেনের এই…

Read More

ঝালমুড়ি বিক্রেতার ঘরে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

সাতক্ষীরার কালিগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। নিখোঁজের কয়েক ঘণ্টা পর এক ঝালমুড়ি বিক্রেতার ঘর থেকে ওই শিশুর (৯) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজন নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া এলাকায় মর্মান্তিক…

Read More

গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ‘দক্ষিণ বাংলা গেস্ট হাউজ’ নামের ওই প্রতিষ্ঠানে পরিচালিত এ অভিযানে পাঁচ নারীসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিভিন্ন অংকের জরিমানা এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বিতর্কিত ওই গেস্ট হাউজটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর…

Read More

মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর:স্মৃতির বিভীষিকা ও তদন্তের আকুতি

দেখতে দেখতে কেটে গেল একটি পুরো বছর, কিন্তু বিষাদ আর শোকের মেঘ আজও কাটেনি রাজধানীর উত্তরায়। ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ২১ জুলাই দুপুরে উত্তরা ১০ নম্বর সেক্টরের দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে আছড়ে পড়েছিল বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান। মুহূর্তের মধ্যে আগুনে ছারখার হয়ে যায় কোমলমতি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ।…

Read More

স্পেনের বিশ্বকাপ জয়ে সিডনিতে ‘বাজির বদলে ভোজ’: প্রবাসে দুই বন্ধুর অনন্য সম্প্রীতি

ফুটবল বিশ্বকাপের মহারণ ঘিরে বিশ্বজুড়ে যখন সমর্থকদের মধ্যে উন্মাদনা ও বাদানুবাদ, ঠিক তখনই অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে দেখা গেল এক ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ চিত্র। স্পেনের শিরোপা জয়ের পর অর্থের কোনো অর্থহীন বাজি নয়, বরং বন্ধুদের জন্য আন্তরিক নৈশভোজের আয়োজন করে নজর কেড়েছেন সিডনিপ্রবাসী দুই বন্ধু। ২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালের আগে মজার এক চ্যালেঞ্জে…

Read More

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত ও সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। সোমবার (২০ জুলাই) লেনদেনের শুরুতে তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে গত এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুসারে, সোমবার…

Read More

দিল্লিতে রণক্ষেত্র: নজিরবিহীন বিক্ষোভের মুখে কড়া নিরাপত্তায় সংসদ ভবন ছাড়লেন মোদি

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী দিল্লি। সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালীনই সবকটি নিরাপত্তা বলয় ভেঙে হাজার হাজার বিক্ষোভকারী সংসদ ভবনের মূল ফটকের বাইরে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই চরম উত্তেজনার সৃষ্টি হয়…

Read More

ইস্তাম্বুল: গম্বুজ ও মিনারের ঐতিহ্যের শহর

তুরস্কের ইস্তাম্বুল ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য নগরী। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এই শহরটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সভ্যতার মিলনকেন্দ্র হিসেবে পরিচিত। অসংখ্য গম্বুজ, মিনার ও ঐতিহাসিক মসজিদের কারণে ইস্তাম্বুলকে অনেকেই ‘মসজিদের নগরী’ বলে অভিহিত করেন। ইস্তাম্বুলের মসজিদগুলো শুধু ধর্মীয় উপাসনালয় নয়, বরং উসমানীয় স্থাপত্যশৈলী, প্রকৌশল দক্ষতা এবং ঐতিহাসিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ…

Read More

মেজর (অব.) মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার গ্রেপ্তার হওয়া আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একই ব্যক্তির বিরুদ্ধে সেনা আইন ও ফৌজদারি আইনে একযোগে বিচার করার বিধান নেই। সোমবার (২০ জুলাই) বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, দীর্ঘ ৪৫ বছর…

Read More

পশ্চিমবঙ্গে সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক করার ঘোষণা

ভারতের পশ্চিমবঙ্গে সরকারি প্রশাসনের সব স্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়েছে। নতুন ভাষানীতি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে সরকারি দাপ্তরিক কার্যক্রমে বাংলা ভাষাকে প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে। নতুন নীতিমালায় বলা হয়েছে, রাজ্যের অভ্যন্তরীণ সরকারি চিঠিপত্র, নির্দেশিকা, নোটিং ও বিজ্ঞপ্তি বাংলা ভাষায় প্রস্তুত করা হবে। কেন্দ্রীয় সরকার ও অন্যান্য রাজ্যের সঙ্গে…

Read More