প্রধান খবর

সিডনি মাতাতে আসছেন রূপঙ্কর বাগচী

সিডনির প্রবাসী বাঙালি সংস্কৃতিপ্রেমীদের জন্য হাজির হচ্ছে চলতি বছরের অন্যতম বড় চমক। আগামী ১৪ আগস্ট (শুক্রবার) অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচীর একক সংগীতসন্ধ্যা ‘এ তুমি কেমন তুমি – লাইভ ইন কনসার্ট’। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে নিউ সাউথ ওয়েলসের ক্যাসল হিলে অবস্থিত সুপরিচিত ‘পায়োনিয়ার থিয়েটারে’ এই বিশেষ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত…

Read More

সাতক্ষীরায় জামায়াত নেতা গাজী নজরুলকে ঘিরে বিতর্কিত ভিডিও ভাইরাল

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি সংবেদনশীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর শুরুতে স্থানীয় দলীয় মিডিয়া সেল এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ (AI) দিয়ে তৈরি প্রযুক্তিগত কারসাজি বলে দাবি করেছিল। তবে পরবর্তীতে জামায়াতের জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতারা নিশ্চিত করেছেন যে,…

Read More

চাঁপাইনবাবগঞ্জে মই দিয়ে ছাদে উঠতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা: প্রাণ গেল৩ জনের

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বজনকে বাঁচাতে গিয়ে একে একে তিনজনই মারা যাওয়ার ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম নেমে এসেছে। সদর উপজেলার বারোঘোরিয়া ইউনিয়নের বাদুড়তলা এলাকায় মঙ্গলবার (২১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে এই হৃদয়বিদারক ও ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- হাসিনা বেগম (৪৮), আশা খাতুন (২৬) এবং ১৪ বছর…

Read More

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী

ফুটপাথে পানি বিক্রি করে অর্জিত অর্থ দিয়ে জন্মদাতা বাবাকে পবিত্র হজে পাঠানোর আকুল স্বপ্ন দেখা সংগ্রামী কিশোর সুজনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত ওই কিশোরের আবেগঘন বার্তাটি নজরে আসার পর পরই তার স্বপ্নপূরণ ও ভবিষ্যৎ সুনিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর মানবিক নির্দেশনার ধারাবাহিকতায় সোমবার (২০…

Read More

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও ‘আযান’ কবিতার রচয়িতা মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৫১ সালের ২১ জুলাই বার্ধক্যজনিত কারণে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে রাজধানীর পুরাতন আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। ১৮৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় ‘মহাকবি…

Read More

গোল্ডকাপ ফুটবল উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সৃজনশীল কনটেন্ট আহ্বান

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে দেশের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠারের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। প্রতিযোগিতাকে ঘিরে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরির আহ্বান জানানো হয়েছে। অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ২৮ জুলাই-এর…

Read More

দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ ও পুলিশের তুমুল সংঘাত

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর ও তৎসংলগ্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। তরুণ-তরুণীদের ফেসবুকভিত্তিক রাজনৈতিক গোষ্ঠী ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এবং দিল্লি পুলিশের মধ্যে দিনভর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ছোঁড়া ইট-পাটকেলের আঘাতে অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। অন্যদিকে, পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অন্তত ৬০ জন বিক্ষোভকারী। সহিংস আচরণ,…

Read More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্ধুপ্রতীম দেশটির শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে পাঠানো এক বিশেষ অভিনন্দন বার্তায় তিনি যুক্তরাজ্যের শান্তি, সার্বিক সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ধারাবাহিকতা কামনা করেন। একই সঙ্গে ঢাকা ও লন্ডনের মধ্যকার ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একসঙ্গে কাজ করার…

Read More

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে রুশ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ১০

ইউক্রেনের কৃষ্ণসাগরীয় ওডেসা বন্দরের কাছে একটি বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাগরিকসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। ১৯ জুলাই সন্ধ্যায় গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘এমভি গোল্ডেন লিও’ নামের ওই খাদ্যশস্যবাহী জাহাজে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ইউক্রেনীয় নৌবাহিনীর একজন মারিটাইম পাইলট এবং সিরিয়ার নাগরিকও রয়েছেন। একই ঘটনায় আরও এক ভারতীয় ক্রু গুরুতর আহত হয়ে…

Read More

ফুটবলের বিস্ময় লামিন ইয়ামাল: সাফল্যের নেপথ্যে এক অদম্য মুসলিম নারীর আত্মত্যাগ

বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল ও উদীয়মান নক্ষত্রদের একজন লামিন ইয়ামাল। বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের জার্সি গায়ে ফুটবল মাঠে একের পর এক অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে তিনি এখন কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে অবস্থান করছেন। তবে মাঠের সবুজ ঘাসে আলো ছড়ানো এই তরুণ ফরোয়ার্ডের আজকের বিশ্বমঞ্চে পৌঁছানোর গল্পটি কেবল ফুটবলীয় দক্ষতার নয়; এর নেপথ্যে লুকিয়ে আছে এক…

Read More