প্রধান খবর

চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সংকট সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় চোখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলনের নবম দিনে এ কর্মসূচি পালন করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়।…

Read More

পাঞ্জাবে বিক্ষোভ, মিগ-২৩ ও ট্যাংকে উঠলেন শিক্ষার্থীরা

ভারতের পাঞ্জাবের জলন্ধরের ফাগওয়ারায় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে শুরু হওয়া বিক্ষোভে এক শিক্ষার্থী ক্যাম্পাসে প্রদর্শিত মিগ-২৩ইউএম যুদ্ধবিমানের ওপর উঠে পড়েন। এ ছাড়া কয়েকজনকে সামরিক ট্যাংকের ওপরও দেখা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসে থাকা এক শিক্ষার্থীকে বাইরের এক ব্যক্তি…

Read More

‘নিজেদের কি ঈশ্বর ভাবছেন?’- অরিজিৎ সিং

দিল্লির বুকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোঁড়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ উগড়ে দিয়ে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন দেশের রাজনৈতিক নেতা ও প্রশাসনের নৈতিকতা নিয়ে। গত সোমবার শিক্ষার্থীদের ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশ হামলা চালালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই সহিংসতার পরপরই এক্সে…

Read More

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। অভিযোগ অনুযায়ী, আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফোরকান উদ্দীন পদ্মা এক্সপ্রেসে ভ্রমণের সময় টিকিট ইস্যু ছাড়াই যাত্রীদের কাছ থেকে অর্থ আদায়ের প্রতিবাদ…

Read More

শিক্ষাভবনে ব্যারিকেড, দাবি আদায়ে শিক্ষার্থীদের অবস্থান

রাজধানীতে বিরূপ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে তারা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সমবেত হয়ে সচিবালয়ের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেন। শিক্ষার্থীদের অগ্রযাত্রার খবর পেয়ে আগেই শিক্ষাভবন মোড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়মুখী সড়কে ব্যারিকেড…

Read More

বিএম কলেজ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

বরিশালের বিএম কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিএম কলেজের মসজিদ গেটসংলগ্ন প্রধান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে তারা সড়ক ছেড়ে কলেজের…

Read More

ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরকারের পক্ষ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভিসি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারির পর আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। রোববার সকালে পূর্বঘোষিত ‘নতুন ভিসিকে লাল কার্ড’ কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা জড়ো হলে…

Read More

ঢাবিতে হলের সিট দাবিতে নবীনদের গণস্বাক্ষর

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আবাসিক হলে দ্রুত বৈধ আসন বরাদ্দের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন প্রথমবর্ষের শিক্ষার্থীরা। সোমবার (২০ এপ্রিল) সকালে মধুর ক্যানটিনের সামনে এ কর্মসূচি শুরু হয় এবং পূর্বঘোষণা অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত চলার কথা রয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আবাসন সংকটে থাকা নবীন শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন। শিক্ষার্থীরা জানান, এটি সম্পূর্ণ তাদের নিজস্ব উদ্যোগ, কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততা…

Read More

অধ্যক্ষ সংকটে রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের অবস্থান

প্রায় তিন মাস ধরে অধ্যক্ষবিহীন থাকায় রাজশাহী নার্সিং কলেজ-এর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিনের এই শূন্যতায় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচিতে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নিয়ে…

Read More