রাশিয়ার হয়ে লড়তে গিয়ে ইউক্রেনের খারকিভ সীমান্তে পথ হারালেন ২ বাংলাদেশি তরুণ
রাশিয়ার পক্ষে ভাড়াটে সেনা হিসেবে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে গিয়ে ফ্রন্ট লাইনের কাছে দিকভ্রান্ত হয়ে বনাঞ্চলে ঘুরে বেড়ানো দুই বাংলাদেশি তরুণের সন্ধান মিলেছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা (HUR) কর্তৃক ফাঁস ও প্রকাশ করা এক রুশ সেনার রেকর্ডকৃত ফোনালাপ থেকে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইউক্রেনীয় গোয়েন্দাদের দাবি, যুদ্ধক্ষেত্রে নিজেদের বিশাল ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে মস্কো বাহিনী…

