‘যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’: সাবেক ওসির বিরুদ্ধে স্ত্রীর বিস্ফোরক
‘উনি তো যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’-রাজশাহী নগরের চন্দ্রিমা থানার আলোচিত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের বিরুদ্ধে এমন বিস্ফোরক ও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন আন্নি আক্তার নামের এক নারী, যিনি নিজেকে এই পুলিশ কর্মকর্তার ষষ্ঠ স্ত্রী বলে দাবি করেছেন। শুক্রবার নগরের নাদের হাজির মোড় সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে ফায়ার সার্ভিসের সহায়তায়…

