সিডনিতে আইইউবি অ্যালামনাই অস্ট্রেলিয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং ক্রীড়াচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে সিডনিতে জমকালো এক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ‘আইইউবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া’ (এআইএ)-এর উদ্যোগে গত ৪ জুলাই (শনিবার) সিডনির স্মিটন গ্রেঞ্জের ‘জেএস স্পোর্টস অ্যারেনা’য় উৎসবমুখর পরিবেশে ‘এআইএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’ আয়োজিত হয়। বিকেলে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত…

