জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নিজ ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইসি মাছউদ বলেন, এর আগে ১২ নভেম্বর প্রথম ধাপে নির্বাচনের প্রাথমিক পরিকল্পনা থাকলেও সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর ও ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র এবং শিক্ষকদের…

