প্রধান খবর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নিজ ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি মাছউদ বলেন, এর আগে ১২ নভেম্বর প্রথম ধাপে নির্বাচনের প্রাথমিক পরিকল্পনা থাকলেও সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর ও ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র এবং শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সময়ে ভোট আয়োজন সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন এর আগে সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল।

এদিকে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত সংলাপও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইসি মাছউদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *