প্রধান খবর

ন্যাম ভবন থেকে  এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাতটার দিকে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পায়।

নিহত মরিয়ম খাতুন হোটেল কক্ষে ভিডিওকাণ্ডে আলোচিত সংসদ সদস্য জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ জানায়, ন্যাম ভবনের একটি বন্ধ কক্ষের জানালা দিয়ে মরিয়মের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখা গেলে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

মরদেহ উদ্ধারের বিষযে‌ তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তাঁরা। ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়। ফরেনসিক টিমের প্রাথমিক পরীক্ষা ও আলামত সংগ্রহের পর থানা পুলিশ কক্ষে প্রবেশ করে মরদেহ সুরতহাল রিপোর্টের জন্য পাঠায়।

তবে ঠিক কখন বা কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার মূল কারণ উদঘাটনে অনুসন্ধান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আলামত সংগ্রহ ও ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *