প্রধান খবর

পাকিস্তানি নায়িকার সঙ্গে নতুন ‘মহব্বত’ শাকিবের?

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত সুপারহিট জুটির পর ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও নতুন সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নাম ঘোষণা করা হয়েছে ‘মহব্বত’। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই বিগ বাজেট ছবিটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায়। সিনেমাটির নাম ঘোষণার পর থেকেই শাকিব…

Read More

‘আজও বিশ্বাস হয় না তুমি নেই সালমান’: শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় অন্যতম জুটি সালমান শাহ ও শাবনূর। নব্বইয়ের দশকে রূপালী পর্দায় তাঁদের অনবদ্য রসায়ন, সাবলীল অভিনয় আর মুগ্ধতার ছোঁয়া আজও সিনেমাপ্রেমীদের স্মৃতিতে অমলিন। প্রিয় সহশিল্পী ও স্বপ্নের নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন স্মৃতিতর্পণে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে…

Read More

পাপ মুছে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জীবনান্তের ইচ্ছা চিত্রনায়িকা পপির

দীর্ঘদিন রূপালি পর্দার আড়ালে থাকা ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি অভিনয় জীবনকে বিদায় জানিয়ে সম্পূর্ণ ধর্মীয় ও শান্তিময় জীবনযাপনের আকুল ইচ্ছা ব্যক্ত করেছেন। দীর্ঘ ২৮ বছরের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতার পথ পরিক্রমা শেষে জীবনের বাকি সময়টা ধার্মিকতার মধ্য দিয়ে অতিক্রম করতে চান এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি আবেগঘন কণ্ঠে জানান,…

Read More

সালমান শাহ হত্যা: শাবনূরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’-সামাজিক যোগাযোগমাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের লেখা মাত্র পাঁচ শব্দের এই ছোট্ট বাক্যটি নিয়ে বিনোদন অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু এবং সাম্প্রতিক আইনি ঘটনাবলির প্রেক্ষাপটে শাবনূরের এই পোস্ট নতুন করে আলোচনা ও জোর কৌতূহলের জন্ম দিয়েছে। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার শুনানি শেষে…

Read More

বুবলীর কন্যাসন্তান ঘোষণায় ফের আলোচনায় শাকিব

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী নিজেই কন্যাসন্তানের মা হওয়ার খবর প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সন্তানের পিতা ঢালিউড সুপারস্টার শাকিব খান। বুবলীর এই ঘোষণার পর বিষয়টি শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে চার দিন…

Read More

নিস্তেজ সূচনা, তবু দাপট হারাননি শাকিব

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। প্রতি ঈদে তার সিনেমা মুক্তি পাওয়া এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে, যা প্রেক্ষাগৃহ ব্যবসায়ও ইতিবাচক প্রভাব ফেলে। তবে চলতি ঈদে মুক্তিপ্রাপ্ত তার নতুন সিনেমা প্রিন্স প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারেনি। সিনেমাটি সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও কারিগরি জটিলতার কারণে…

Read More