প্রধান খবর

বুবলীর কন্যাসন্তান ঘোষণায় ফের আলোচনায় শাকিব

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী নিজেই কন্যাসন্তানের মা হওয়ার খবর প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সন্তানের পিতা ঢালিউড সুপারস্টার শাকিব খান।

বুবলীর এই ঘোষণার পর বিষয়টি শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে চার দিন পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি শাকিব খান। তার নীরবতাকে ঘিরেই তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

চলচ্চিত্রাঙ্গনের পর্যবেক্ষকদের মতে, সন্তানকে কেন্দ্র করে এমন পরিস্থিতি এর আগেও দেখা গেছে। ২০১৭ সালে অপু বিশ্বাসের সঙ্গে বিয়ে ও ছেলে আব্রাম খান জয়ের পরিচয় প্রকাশের পরও একই ধরনের আলোচনা হয়েছিল। পরবর্তীতে বুবলীর ছেলে শেহজাদ খান বীরের ক্ষেত্রেও প্রথমে নীরব থাকলেও পরে বিষয়টি স্বীকার করেন শাকিব।

এদিকে অতীতে বিভিন্ন সাক্ষাৎকারে বুবলীকে নিজের ‘অতীত’ বলে উল্লেখ করেছিলেন শাকিব খান। এমন বক্তব্যের পর নতুন কন্যাসন্তান নিয়ে বুবলীর ঘোষণায় স্বাভাবিকভাবেই নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ভক্তদের অনেকেই এখন জানতে চান, এ বিষয়ে অভিনেতার আনুষ্ঠানিক অবস্থান কী হবে।

বর্তমানে শোবিজ অঙ্গনের নজর শাকিব খানের প্রতিক্রিয়ার দিকে। সংশ্লিষ্টদের ধারণা, তার একটি বক্তব্যই চলমান আলোচনা ও জল্পনার অবসান ঘটাতে পারে। এখন অপেক্ষা, কবে এ বিষয়ে মুখ খুলবেন ঢালিউডের এই শীর্ষ নায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *