নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে এক ভয়াবহ বন্দুকধারী হামলায় অন্তত ১৭ জন কৃষক নিহত এবং ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) দেশটির জামফারা রাজ্যে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নতুন কৃষি মৌসুম শুরু হওয়ার পরপরই কৃষকদের ওপর চলমান সহিংসতার সর্বশেষ দৃষ্টান্ত এটি। নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে ‘জিহাদি গোষ্ঠী’ এবং ‘ব্যান্ডিট’ নামে পরিচিত সশস্ত্র অপরাধী চক্রগুলো…

