কর্ণফুলী নদীতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ঘুরতে গিয়ে কর্ণফুলী নদীর পানিতে তলিয়ে সাজিদ শাহরিয়ার সানম (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। দীর্ঘ ৩ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে কাপ্তাই ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর যৌথ ডুবুরি দল নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে। নিহত সানম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স…

