আয়কর দায়মুক্তিসহ কর সুবিধা চায় নোয়াব
সংবাদপত্র শিল্পের বিদ্যমান আর্থিক সংকট মোকাবিলায় কর্মীদের আয়কর থেকে প্রতিষ্ঠানকে দায়মুক্তি দেওয়াসহ একাধিক কর-সুবিধার দাবি জানিয়েছে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। একইসঙ্গে নিউজপ্রিন্ট আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহার এবং কর্পোরেট কর হার কমানোর প্রস্তাবও তুলে ধরা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির নেতারা এসব দাবি…

