কক্সবাজারে রিসোর্টে আগুন: রিসোর্টের মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা
পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকার পাটুয়ারটেক সমুদ্রসৈকতসংলগ্ন ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাতে পুলিশ বাদী হয়ে উখিয়া থানায় এই মামলাটি রেকর্ড করে। এই মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে এবং তাঁকে ইতোমধ্যে…

