প্রধান খবর

৯ বছরের শিশুকে একা পেয়ে ‘নিজেকে থামাতে পারলেন না’ ৫৭ বছর বয়সী বৃদ্ধ

জেলার গোপালপুর উপজেলায় ৯ বছরের এক শিশুকে একা পেয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. লিটন (৫৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া গ্রামের তেলিপাড়া এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চাতুটিয়া গ্রামের মান্নান খলিফার বাড়ির সামনের রাস্তার ওপর শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে তার শরীরে বিভিন্ন স্থানে অনুপযুক্ত স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা চালান অভিযুক্ত লিটন। পরে শিশুটির ভাই বিষয়টি জানতে পেরে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেন। তবে তাতে ব্যর্থ হওয়ায় তৎক্ষণাৎ গোপালপুর থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির আহমেদের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে শিশুটিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত লিটনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে গোপালপুর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *