প্রধান খবর

এসএসসিতে অকৃতকার্য, কুষ্টিয়ার ভেড়ামারায় পরীক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চরম মানসিক কষ্টে কুষ্টিয়ার ভেড়ামারায় তানিয়া খাতুন (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। নিহত তানিয়া ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের চেয়ারম্যান গেট সংলগ্ন এলাকার প্রবাসী আক্তারুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে…

Read More

টানা দুই বছর শতভাগ অকৃতকার্য

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে টানা দুই বছর এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। চলতি বছর বিদ্যালয়টির ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরও ১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। এমপিওভুক্ত বিদ্যালয়টিতে বর্তমানে চারজন শিক্ষক…

Read More

এসএসসিতে পাঁচ বিষয়ে অকৃতকার্য হয়ে চট্টগ্রামে পরীক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় পাঁচ বিষয়ে অকৃতকার্য হওয়ার মনস্তাত্ত্বিক ধাক্কা সামলাতে না পেরে চট্টগ্রামে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার নিজ বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিহাল পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ…

Read More

নাছিমা কাদির মোল্লায় ৩৮২ জনই পেল জিপিএ-৫

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ৩৮২ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ছয়জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি পাবলিক পরীক্ষায় ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে। ২০২৫ সালেও ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিল।…

Read More