প্রধান খবর

কূটনৈতিক সমাধানে প্রস্তুত ইরান, হামলা হলে ‘ভয়াবহ জবাব’: আব্বাস আরাঘচি

চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কূটনৈতিক উপায়ে সমঝোতায় পৌঁছাতে ইরান সম্পূর্ণ আন্তরিক বলে পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে দেশের সার্বভৌমত্ব ও আত্মরক্ষার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি সতর্ক করে দিয়েছেন যে, সামরিক আগ্রাসন চালানো হলে তার ‘ভয়াবহ ও ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে। রোববার (৪ অক্টোবর) তেহরানে…

Read More

ইরানে বিয়ে বাড়িতে মার্কিন হামলা , শিশুসহ নিহত ৪

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে এক অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে মার্কিন সামরিক হামলার ছিটকে আসা ধ্বংসাবশেষ আঘাত হানায় শিশুসহ অন্তত চারজন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির ত্রাণ সংস্থা ‘রেড ক্রিসেন্ট’-এর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির অন্তর্গত…

Read More

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ব্যাপক হামলা: কুয়েত, জর্ডান ও বাহরাইনে আতঙ্কের ছায়া

মধ্যপ্রাচ্যের চেনা অস্থিরতা এবার এক চরম ও আশঙ্কাজনক মোড় নিয়েছে। আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের মাত্রা ছাড়িয়ে রক্তক্ষয়ী এই উত্তাপ এখন একযোগে ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। সাম্প্রতিক তীব্র সামরিক উত্তেজনার ধারাবাহিকতায় কুয়েত, জর্ডান এবং বাহরাইনের একাধিক কৌশলগত স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই একযোগে চালানো একের পর এক হামলায় গোটা মধ্যপ্রাচ্যজুড়ে এক অভূতপূর্ব যুদ্ধ…

Read More

টানা দ্বিতীয় দিনের মতো ইরানে যুক্তরাষ্ট্রের বড় ধরনের বিমান হামলা

টানা দ্বিতীয় দিনের মতো ইরানের অভ্যন্তরে বড় ধরনের সামরিক অভিযান ও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলার ঘটনার জের ধরে এই অভিযান চালানো হয়েছে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত ১৭ জুন চিরবৈরী এই দুই দেশ স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেও মাত্র কয়েক দিনের…

Read More

ইরাকে গোপন ঘাঁটি বানিয়ে ইরান হামলার প্রস্তুতি ইসরায়েলের: ওয়াল স্ট্রিট জার্নাল

ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আগে ইরাকের প্রত্যন্ত মরুভূমিতে গোপনে একটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল দখলদার ইসরায়েল এমন তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারির হামলার আগেই এই ঘাঁটি স্থাপন করা হয় এবং এখান থেকেই ইসরায়েলি বিমানবাহিনীকে লজিস্টিক সহায়তা দেওয়া হতো। ইরাকের স্থানীয় সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, মরুভূমির ওই এলাকায় এক ইরাকি…

Read More

হামলা মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি, বার্তা দিল সৌদি আরবের মন্ত্রিসভা

ইরান থেকে আসা সম্ভাব্য যেকোনো হামলা প্রতিহত করতে এবং দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রিয়াদ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে মিত্র দেশগুলোর পাশে দাঁড়াতে সক্ষম। সৌদি আরবের মন্ত্রিসভা এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে যে কোনো আক্রমণ মোকাবিলার পাশাপাশি মিত্র দেশগুলোকে সহায়তা করার জন্য সব…

Read More