তেহরানে দৌড় প্রতিযোগিতায় হিজাব ছাড়াই অংশ নিলেন বেশ কয়েকজন নারী
ইরানের রাজধানী তেহরানে আয়োজিত একটি ১০ কিলোমিটার সড়ক দৌড় প্রতিযোগিতায় হিজাব ছাড়াই অংশ নিয়েছেন কয়েকজন নারী। দেশের কঠোর পোশাকবিধি ও আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও জনসমক্ষে অনাবৃত মাথায় নারী প্রতিযোগীদের অংশ নেওয়ার ঘটনাটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার সকালে তেহরানের ভেলায়াত পার্কে ‘তেহরান ১০কে’ শিরোনামের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটিতে আয়োজকেরা নারী ও পুরুষদের…

