আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
আলবেনিয়ার রাজধানী তিরানায় শিক্ষা ও সামাজিক বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে ইট ও কংক্রিটের টুকরা নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, উচ্চশিক্ষার ব্যয়, আর্থিক সহায়তা এবং পড়াশোনা শেষে…

