‘আমার আরিয়ানকে এনে দাও’: গাড়িচাপায় ৬ বছরের শিশুর  মৃত্যু, মায়ের বুকফাটা কান্না

দেশজুড়ে সড়ক দুর্ঘটনার মিছিল থামছেই না; এবার বেপরোয়া গতির প্রাণঘাতী গাড়ির নির্মম বলি হলো মাত্র ৬ বছর বয়সী নিষ্পাপ শিশু আরিয়ান। চোখের সামনে কলিজার টুকরো আদরের সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা অনবরত কেঁদে চলেছেন এবং আর্তনাদ করে বলছেন-‘আমার আরিয়ানকে এনে দাও’। আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় এক শোকাবহ ও হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।…

Read More

গভীর রাতে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক

শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তার বাসভবন থেকে তাদের নেওয়া হয়। স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত ১০টার দিকে ওই বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে তারা…

Read More

এনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে এক ব্যাংক কর্মীকে অপহরণ, শারীরিক নির্যাতন, ছিনতাই এবং অর্থ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ইসলাম শনিবার (১ আগস্ট) রাতে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, আশরাফুল ইসলাম ইসলামী ব্যাংক পিএলসি নওগাঁ শাখায় কর্মরত। তিনি বগুড়া শহরের একটি এটিএম…

Read More

এমপি ও ডিএনসিসি প্রশাসকের ওপর হামলার অভিযোগ

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, পরিচ্ছন্নতাকর্মীদের ওপর অতর্কিত হামলার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান প্রশাসক,…

Read More

দলিল লেখকের বাড়ি থেকে উদ্ধার ১১ চোরাই গরু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১১টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হলেও পরে মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়। সোমবার (২৭ জুলাই) গভীর রাতে চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে দলিল লেখক…

Read More

জাল সনদে এমপিও: ১৩ মাদ্রাসা শিক্ষকের বেতন ফেরতের নির্দেশ

জাল শিক্ষক নিবন্ধন সনদ ও সুপারিশপত্রের মাধ্যমে এমপিও সুবিধা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশের বিভিন্ন মাদ্রাসায় কর্মরত ১৩ শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। তাদের এমপিও সুবিধা বাতিলের পাশাপাশি এতদিন উত্তোলন করা বেতন-ভাতার সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা…

Read More

ভোটার নিবন্ধনে এসে আটক রোহিঙ্গা যুবক

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ভোটার নিবন্ধনের জন্য আবেদন করতে এসে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাচন কার্যালয়ে সন্দেহজনক তথ্য পাওয়ার পর তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আবেদনকারী স্থানীয় বাসিন্দা পরিচয়ে জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ,…

Read More

সাতকানিয়ায় নেপালি পর্যটক হেনস্তা, সমালোচনার ঝড়

মাদকমুক্ত সমাজ গঠনের সচেতনতামূলক বার্তা নিয়ে বাংলাদেশ সফরে এসে চট্টগ্রামের সাতকানিয়ায় হেনস্তার শিকার হয়েছেন নেপালের তরুণ সাইকেল ভ্রমণকারী বিশ্বাস রয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে সাতকানিয়া এলাকায় এক সিএনজি চালকের সঙ্গে বিশ্বাস রয়ের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনমনে…

Read More

চট্টগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় লেগুনা দুমড়ে-মুচড়ে নিহত ৩

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। একটি যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের (লেগুনা) মধ্যে মুখোমুখি ভয়াবহ এই সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন যাত্রী। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে যে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তীব্র আশঙ্কা করা…

Read More

জাল সনদে নিয়োগ: ২৪ শিক্ষককে মাউশির কারণ দর্শানোর নোটিশ

জাল সনদের মাধ্যমে চাকরি গ্রহণের অভিযোগে ২৪ জন কলেজপর্যায়ের শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে তাদের সনদ জাল প্রমাণিত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার (২৪ মে) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে পাঠানো তালিকায় মোট…

Read More