দলিল লেখকের বাড়ি থেকে উদ্ধার ১১ চোরাই গরু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১১টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হলেও পরে মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়।

সোমবার (২৭ জুলাই) গভীর রাতে চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে দলিল লেখক রিংকু রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গরুগুলো একটি গরু চুরির মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। প্রকৃত মালিকদের শনাক্তের কাজ চলছে। পাশাপাশি গরু চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, রিংকু রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *