প্রধান খবর

মাগুরায় বিশাল ষাঁড় ‘লালু’: ৩০ মণ ওজনের গরুর দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা

মাগুরার সদর উপজেলার বগিয়া ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের একটি ছোট পারিবারিক খামারে বেড়ে উঠেছে বিশাল আকৃতির ষাঁড় ‘লালু’। লাল রঙের শান্ত স্বভাবের এই গরুটিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ৩০ মণ ওজনের এই ষাঁড়টি, যার দাম খামারি হাঁকছেন ১০ লাখ টাকা। শনিবার…

Read More

গাফিলতিকেও দুর্নীতি বললেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু অর্থনৈতিক অনিয়ম নয়, দায়িত্ব পালনে গাফিলতিও এক ধরনের দুর্নীতি। সরকারি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে অবহেলা কিংবা দায়িত্বহীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। নেত্রকোনার কলমাকান্দা উপজেলা অডিটরিয়ামে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি…

Read More

হাওরের ফসল রক্ষায় বড় প্রকল্প

হাওরাঞ্চলের বোরো ফসলকে আগাম বন্যার ক্ষতি থেকে রক্ষা করতে ১৩টি নদী ড্রেজিংয়ের বৃহৎ প্রকল্প হাতে নিচ্ছে সরকার। প্রায় এক হাজার ৪২৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে নদী খনন, খাল পুনঃখনন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। সংশ্লিষ্টদের আশা, এর ফলে এক লাখ ৬৫ হাজার হেক্টরের বেশি কৃষিজমি আগাম বন্যার ঝুঁকি থেকে সুরক্ষা…

Read More

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

সাতক্ষীরায় পারিবারিক কলহের জেরে তাসলিমা খাতুন (২৫) নামে চার মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন। শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের সীমান্তবর্তী লক্ষ্মীদাড়ি গ্রামে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। নিহত তাসলিমা খাতুন দেবহাটা উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের…

Read More

স্বল্পমূল্যে স্মার্টফোনে নতুন উদ্যোগ, আসছে কিস্তি সুবিধা

দেশে ডিজিটাল প্রযুক্তির বিস্তার বাড়াতে স্বল্পমূল্যে স্মার্টফোন সরবরাহ এবং সহজ কিস্তি সুবিধা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে সাধারণ মানুষের নাগালের স্মার্টফোন বাজারে আনার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। রাজধানীর একটি গোলটেবিল বৈঠকে…

Read More

কলম্বিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন: ডানপন্থী প্রার্থী দে লা এসপ্রিয়েলার দুই কর্মীকে গুলি করে হত্যা

কলম্বিয়ায় আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়তেই ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলার দুই নির্বাচনী প্রচারকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেটা প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। শনিবার দে লা এসপ্রিয়েলার রাজনৈতিক দল ‘ডিফেন্ডার্স অব দ্য হোমল্যান্ড’ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। দলীয় সূত্র জানায়, নিহতরা হলেন কুবারাল এলাকার সাবেক মেয়র রজার্স…

Read More

বিএনপি সরকারের তিন মাস: সাফল্য-সমালোচনা পাশাপাশি

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার তিন মাস পূর্ণ হয়েছে গতকাল, আজ থেকে সরকার চতুর্থ মাসে প্রবেশ করেছে। এই সময়ের মধ্যে দলটি নির্বাচনের আগে দেওয়া বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। মেয়েদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ধর্মীয় সম্মানি, খাল খনন, কৃষিঋণ মওকুফ, হজের খরচ কমানোসহ শতাধিক পদক্ষেপ ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনসহ…

Read More

হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা তুঙ্গে : আবারও যুদ্ধের পথে ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় সবচেয়ে বড় অচলাবস্থার একটি বিষয় হলো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ। ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের সার্বভৌম অধিকার স্বীকৃতি চাইছে, অন্যদিকে উপসাগরীয় দেশগুলো একে আন্তর্জাতিক জলপথ হিসেবে দাবি করছে। ফলে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান এব্রাহিম আজিজি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে একটি নতুন ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে।…

Read More

নরমাল ডেলিভারির জন্য নতুন ওষুধ এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে সিজারিয়ান অপারেশনের প্রবণতা কমিয়ে স্বাভাবিক প্রসব বা নরমাল ডেলিভারির জন্য নতুন ওষুধ আনার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। একই সাথে তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে জরুরি ভিত্তিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। শনিবার (১৬ মে) বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বিশেষ ফ্যামিলি কার্ড…

Read More

পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককালে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে বিভিন্ন দেশের সাতটি পাসপোর্ট জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

Read More