প্রধান খবর

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সদস্যদের নির্দিষ্ট সভাকক্ষে উক্ত সভার কাজ শুরু হয়। দলীয় সুত্রে জানা গেছে, সংসদের চলমান অধিবেশন পরিচালনা এবং সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা এ বৈঠকের অন্যতম প্রধান উদ্দেশ্য। এছাড়া বর্তমান…

Read More

এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভিড়াতে চেলসির প্রস্তাব

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে চেলসিতে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। চলমান দলবদলের সময়সীমা অতিক্রম হওয়ার পূর্বেই অভিজ্ঞ এই গোলরক্ষকের সাথে চুক্তি সম্পন্ন করতে আগ্রহী লন্ডনের ক্লাবটি। ক্লাবের একটি নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে ইএসপিএন জানিয়েছে, ইতোমধ্যে অ্যাস্টন ভিলার নিকট আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করেছে চেলসি। গোলকিপিং পজিশনে রবার্ট সানচেজের সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্স এবং ফুলহ্যামের বিরুদ্ধে ৩-২…

Read More

আইফোন ১৮ প্রো উন্মোচনের তারিখ ঘোষণা

আইফোন ১৮ প্রো বাজারে আসার সময় নিয়ে প্রযুক্তিপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অ্যাপল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হবে তাদের বিশেষ লঞ্চ ইভেন্ট। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠানটি রাত ১১টায় শুরু হতে পারে। এবারের ইভেন্টের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’। প্রতি বছরের মতো সেপ্টেম্বরের এ আয়োজন অ্যাপলের…

Read More

জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। পাঁচ দশক পেরিয়ে গেলেও অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর কবিতা ও গান এখনো বাঙালির চেতনায় গভীরভাবে প্রাসঙ্গিক। ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা এই কবি মাত্র…

Read More

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ হওয়ার কথা। সাক্ষাতে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকবেন…

Read More

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ১৬২, নিখোঁজ ৫৭৯

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৭৯ জন নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগই পর্যটক। নিখোঁজদের মধ্যে ৪৬৬ জন বিদেশি নাগরিক। আহত ৪১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বন্যা ও ভূমিধসে অন্তত ১৯টি সেতু ধ্বংস এবং প্রায় ৪০ কিলোমিটার মহাসড়ক ক্ষতিগ্রস্ত…

Read More

এআইইউবি অ্যালামনাই অস্ট্রেলিয়ার বার্ষিক বনভোজন উপলক্ষে সভা অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) অ্যালামনাই অস্ট্রেলিয়া গ্রুপ ‘এক্সএআইইউবিয়ান’-এর বার্ষিক বনভোজন ২০২৬ উপলক্ষে এক প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ আগস্ট আয়োজিত এই প্রস্তুতি সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) বার্ষিক বনভোজন আয়োজনের দিন ধার্য করা হয়। সিডনির নিউ সাউথ ওয়েলসে অবস্থিত বিখ্যাত ‘বাঙ্গারিবাই পার্ক’ (Bungarribee Park, Doonside Rd, Arndell Park NSW…

Read More

বিরল চন্দ্রগ্রহণ: দেখা যাবে যেসব অঞ্চল থেকে

 আগামী শুক্রবার (২৮ আগস্ট) ভোরে আকাশে দেখা যাবে এক বিরল আংশিক চন্দ্রগ্রহণ। সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করার ফলে এই মহাজাগতিক ঘটনাটি ঘটতে যাচ্ছে। এ সময় আগস্টের পূর্ণিমার চাঁদ, যা ‘স্টার্জন মুন’ নামে পরিচিত, পৃথিবীর বায়ুমণ্ডলীয় আলোর বিচ্ছুরণের কারণে লালচে আভা ধারণ করবে। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে এই চন্দ্রগ্রহণ স্পষ্টভাবে দেখার সুবর্ণ সুযোগ…

Read More

রংপুরের চার খুনের আসামি দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে, এটি সরকারের কৃতিত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরে একই পরিবারের চার সদস্যকে বর্বরোচিতভাবে হত্যাকাণ্ডের ঘটনায় যৌক্তিক ও দ্রুততম সময়ের মধ্যেই মূল অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সরকারের ছয় মাসের মেয়াদকালে দেশে এমন কোনো বড় অপরাধমূলক ঘটনা…

Read More

সারাদেশে বিদ্যুতের ভারসাম্য রক্ষায় ঢাকায় লোডশেডিং সমন্বয়ের সিদ্ধান্ত

দেশে তীব্র জ্বালানি সংকট, বিদ্যুৎকেন্দ্রগুলোর কারিগরি ত্রুটি ও নিয়মিত রক্ষণাবেক্ষণজনিত সীমাবদ্ধতা এবং জাতীয় গ্রিডের সঞ্চালন ব্যবস্থার ব্যাঘাতের কারণে সারাদেশে বিদ্যুৎ পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবং দেশজুড়ে বিদ্যুতের সুষম ও ন্যায়সংগত বণ্টন নিশ্চিত করতে ঢাকা অঞ্চলে লোডশেডিং সমন্বয়ের বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, রাজধানী ঢাকায় পরিকল্পিত লোডশেডিংয়ের মাধ্যমে…

Read More