প্রধান খবর

রামিসা হত্যা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং দণ্ডপ্রাপ্ত আসামিদের জেল আপিল শুনানির যাবতীয় আইনি প্রস্তুতি চূড়ান্তভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানি শুরু হতে যাচ্ছে। এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও…

Read More

সবশেষ মামলায়ও জামিন, মুক্তিতে বাধা নেই খায়রুল হকের

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে করা হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। ফলে সবশেষ মামলাতেও জামিন হওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ বনানী থানায়…

Read More

দুই মামলায় হাইকোর্টের জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস দুই মামলায় জামিন পেয়েছেন। রোববার (২ আগস্ট) হাইকোর্ট এ আদেশ প্রদান করেন। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ১৯ জনকে আসামি…

Read More

সরোয়ার আলমগীরের সংসদে থাকার বাধা কাটল

ত্রয়োদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই। তার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। পরে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস…

Read More
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হবে: আইনমন্ত্রী

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং এ বিষয়ে প্রয়োজনীয় সাংবিধানিক পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়টি সরকার…

Read More

সুপ্রিম কোর্টে বিচারাধীন সাড়ে ৫ লাখের বেশি মামলা

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বর্তমানে ৫ লাখ ৬১ হাজার ৪৪টি দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, গত এক বছরে দুই বিভাগ মিলিয়ে ৬৩ হাজার ৩০৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, চলতি বছরের…

Read More

উচ্চ আদালত থেকে জামিন পেলেন সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ

রাজধানী ঢাকাসহ বিভিন্ন থানায় দায়ের করা দুটি হত্যা এবং একটি হত্যাচেষ্টা মামলায় অবশেষে আদালত থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও দেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী মমতাজ বেগম। সোমবার (২৯ জুন) জামিন আবেদনের ওপর দীর্ঘ শুনানি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে এই রায় দেন। হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং…

Read More

রামিসা হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন হাইকোর্টে জেল আপিল আবেদন করেছেন। আজ রোববার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন দুটির গ্রহণযোগ্যতার ওপর শুনানির কার্যসূচি রয়েছে। এর আগে আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার যাবতীয় নথিসহ ‘ডেথ…

Read More

সাবেক এমপি বদির জামিন স্থগিত রাখলেন আপিল বিভাগ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বগুড়ায় সংঘটিত সহিংসতার অভিযোগে দায়ের করা একটি মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ। সোমবার (৮ জুন) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে হাইকোর্ট থেকে পাওয়া তার জামিন আপাতত কার্যকর হচ্ছে না। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি…

Read More

সাত মামলায় দীপু মনির জামিন আবেদন, আজ হাইকোর্টের আদেশ

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। এ বিষয়ে করা জামিন আবেদনের ওপর আজ আদেশ দেওয়ার কথা রয়েছে হাইকোর্টের। বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেবেন। এর আগে…

Read More