প্রধান খবর

মার্কিন সেনা নিহতের ঘটনার জেরে আইআরজিসি লক্ষ্য করে হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, সর্বশেষ অভিযানে তারা ইরানের সামরিক উপকূলীয় নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এসব সামরিক সক্ষমতা জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলায় ব্যবহৃত হয়েছিল। আলজাজিরার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেন্টকমের দাবি অনুযায়ী, জর্ডানে শুক্রবার (১৭ জুলাই)…

Read More

মার্কিন পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। সংস্থাটির প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, রসদ সরবরাহ ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার এবং সামরিক সরঞ্জাম সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসির দাবি, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং হরমুজ প্রণালির ওপর…

Read More

ট্রাম্পকে হত্যার হুমকিতে ইরানকে সতর্কতা, ‘আমাকে হত্যা করলে ইতিহাসের ভয়াবহতম হামলা চালাবে যুক্তরাষ্ট্র’

ট্রাম্পকে হত্যার হুমকিতে ইরানকে সতর্কতা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে হত্যা করা হলে যুক্তরাষ্ট্র এমন মাত্রার সামরিক হামলা চালাবে, যা এর আগে বিশ্ব কখনও দেখেনি। তিনি জানান, এমন পরিস্থিতি সৃষ্টি হলে কীভাবে জবাব দিতে হবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের আগেই নির্দেশনা দিয়ে রেখেছেন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ট্রাম্পকে হত্যার হুমকিতে ইরানকে…

Read More

মার্কিন বিমান হামলায় ইরানের ৮ সেনা নিহত, ভূপাতিত করা হয়েছে এমকিউ-৯ ড্রোনের দাবি

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের জেরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। বুধবার (৮ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে আইআরএনএ জানায়, দক্ষিণ ইরানের আব্বাস ও বুশেহর বন্দরে পরিচালিত হামলায় ইরানি সেনাবাহিনীর বিমান ও নৌবাহিনীর সদস্যরা নিহত হন। হামলায় নিহতদের সবাই দেশটির…

Read More

মার্কিন মালবাহী জাহাজে হামলার জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের তীব্র বিমান হামলা

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জের ধরে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সংস্থা ‘যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড’ (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় মালবাহী জাহাজে হামলার কঠোর জবাব দিতেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন এই আগ্রাসনের পরপরই দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে তীব্র…

Read More

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাঝে ট্রাম্পের জরুরি যুদ্ধবিরতির আহ্বান

ইরান ও ইসরায়েলের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্য যখন উত্তাল, ঠিক সেই মুহূর্তে সরাসরি হস্তক্ষেপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি উভয় দেশকে অবিলম্বে হামলা বন্ধের কড়া নির্দেশ দিয়েছেন

Read More

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাঝে ট্রাম্পের জরুরি যুদ্ধবিরতির আহ্বান

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মাঝে সরাসরি হস্তক্ষেপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি সংক্ষিপ্ত কিন্তু কড়া বার্তায় তিনি উভয় দেশকে তাৎক্ষণিকভাবে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। সোমবার (৮ জুন) দেওয়া ওই পোস্টে ট্রাম্প কোনো কূটনৈতিক ভাষার আশ্রয় না নিয়ে সরাসরি বলেন, ইসরায়েল ও ইরান উভয়কেই…

Read More

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: নেতানিয়াহুকে ইরানে পাল্টা হামলা না করার আহ্বান ট্রাম্পের

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এবার সরাসরি কূটনৈতিক ময়দানে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের কৌশলগত সামরিক স্থাপনাগুলোতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্তৃক দফায় দফায় শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর এই পদক্ষেপ নিলেন তিনি। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েল যাতে কোনোভাবেই ইরানের মূল ভূখণ্ডে নতুন করে কোনো পাল্টা বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা…

Read More

ট্রাম্পকে ‘মিথ্যাবাদী’ বললেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছেন এবং যুদ্ধবিরতি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছেন এমন মন্তব্য করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক শীর্ষ কমান্ডার। তার দাবি, আইআরজিসির লড়াই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হতাশা এবং ক্লান্তির দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। মঙ্গলবার আইআরজিসি-ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস নিউজের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সেখানে জানানো হয়, দেশটির সামরিক সদরদপ্তরের…

Read More

হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি, আবারও উত্তেজনা বাড়াল ইরান

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ চলাচল উন্মুক্ত রাখার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে একটি ট্যাংকারে গুলি চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, শনিবার প্রণালিতে ইরানি গানবোট থেকে ট্যাংকারটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ট্যাংকারটির ক্যাপ্টেন জানান, ওমান থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড…

Read More