প্রধান খবর

ডে কেয়ার সুবিধাসহ ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিযোগিতামূলক বেতনসহ সংস্থার নীতিমালা অনুযায়ী নানা সুযোগ–সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।

এটি একটি ফুলটাইম চাকরি এবং কর্মক্ষেত্র হবে অফিসভিত্তিক। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এ পদে আবেদন করতে পারবেন। কর্মস্থল দেশের যে কোনো স্থানে হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

চাকরির অন্যান্য সুযোগ–সুবিধার মধ্যে রয়েছে উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, সুস্থতা কেন্দ্র সুবিধা এবং কর্মজীবী অভিভাবকদের জন্য ডে কেয়ার সুবিধা। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *