বিশ্বকাপে ফিলাডেলফিয়ায় বিনামূল্যে ট্রেন ভ্রমণ

আসন্ন বিশ্বকাপে দর্শক-সমর্থকদের যাতায়াত ব্যয় কমাতে অভিনব উদ্যোগ নিয়েছে স্থানীয় আয়োজক কমিটি। তারা নিশ্চিত করেছে, ম্যাচ শেষে ট্রেনে ফেরার জন্য কোনো ভাড়া দিতে হবে না ভক্তদের। বিশ্বকাপ স্পন্সর এয়ারবিএনবির সঙ্গে অংশীদারিত্বের ফলে এই সুবিধা দেওয়া সম্ভব হয়েছে।

বি (ব্রড স্ট্রিট লাইন) ট্রেন নেটওয়ার্কের যেকোনো যাত্রাই এই সুবিধার আওতায় থাকবে। লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডের পাশের এনআরজি স্টেশন থেকে ম্যাচের হাফটাইম শুরু হওয়ার পর থেকে শেষ বাঁশির পরবর্তী দুই ঘণ্টা পর্যন্ত দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

স্টেডিয়ামে যাওয়ার ক্ষেত্রে অবশ্য যাত্রীদের ২.৯০ ডলার ভাড়া দিতে হবে। এর আগে স্থানীয় পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছিল, বিশ্বকাপ উপলক্ষে তারা টিকিটের দাম বাড়াচ্ছে না।

বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া দাম ইতোমধ্যেই সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছে। এর সঙ্গে পরিবহন ব্যয়ও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। নিউ জার্সি ঘোষণা করেছে, সেন্ট্রাল নিউ ইয়র্ক থেকে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াত করতে ট্রেনে গুনতে হবে ১৫০ ডলার। এমন পরিস্থিতিতে ফিলাডেলফিয়ার বিনামূল্যে ট্রেন সুবিধা সমর্থকদের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *