প্রধান খবর

বরুণের সঙ্গে চমক হয়ে ফিরছেন কৃতি শ্যানন

বলিউডের আলোচিত নির্মাতা ডেভিড ধাওয়ান পরিচালিত আসন্ন সিনেমা হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়-কে ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে নতুন চমক হিসেবে পোস্ট-ক্রেডিট দৃশ্যে যুক্ত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন, যেখানে তিনি বরুণ ধাওয়ান-এর সঙ্গে বিশেষ নৃত্য পরিবেশনায় অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিনেমার শেষ অংশে একটি প্রাণবন্ত ‘ফিনালে’ গানে কৃতি ও বরুণ একসঙ্গে পারফর্ম করবেন। সম্প্রতি এ গানের শুটিং সম্পন্ন হয়েছে। এতে তাদের সঙ্গে আরও উপস্থিত থাকবেন মনিষ পল। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এই অংশে দর্শকদের জন্য থাকবে বিনোদন, হাস্যরস ও উৎসবমুখর আবহ।

ইতোমধ্যে প্রকাশিত সিনেমাটির প্রথম ঝলকেও দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ত্রিভুজ প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, মৃণাল ঠাকুরসহ একাধিক তারকা। আগামী ২২ মে ২০২৬ সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, কৃতি শ্যাননকে শিগগিরই দেখা যাবে ককটেল ২ ছবিতে। হোমি আদাজানিয়া পরিচালিত এ চলচ্চিত্রে তার সহশিল্পী হিসেবে থাকছেন শাহিদ কাপুর ও রাশমিকা মান্দান্না। ছবিটি আগামী ১৯ জুন ২০২৬ মুক্তির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *