প্রধান খবর

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের তীব্র সংকট: পাম্পে ভিড় করছেন গৃহিণীরা

চুয়াডাঙ্গায় চলমান জ্বালানি তেল সংকট নিরসনে এবং কৃষি উৎপাদন সচল রাখতে এবার ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা। পুরুষদের কর্মঘণ্টা বাঁচাতে এবং সাংসারিক কৃষিকাজ অব্যাহত রাখতে বাড়ির নারীদের এমন অংশগ্রহণ চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলা ও পাম্পগুলোতে এখন নিত্যনৈমিত্তিক দৃশ্য হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) জেলার সন্তোষপুর এলাকার ‘অংগন ফিলিং স্টেশনে’ সরেজমিনে দেখা যায়, ডিজেল সংগ্রহের জন্য ফুয়েল কার্ড ও পাত্র হাতে পুরুষদের পাশাপাশি অসংখ্য নারী দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। ভুক্তভোগী নারীরা জানান, পরিবারের পুরুষ সদস্যরা সারাদিন তেলের লাইনে দাঁড়িয়ে থাকলে কৃষি ও মাঠের কাজ বন্ধ হয়ে যায়। তাই মজুরি ও সময় সাশ্রয় করতে তারা নিজেরাই কড়া রোদে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন।

পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, পেট্রল সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ডিজেলের চাহিদা এখনো আকাশচুম্বী। দীর্ঘ লাইনে নারীদের উপস্থিতি বেড়ে যাওয়ায় শৃঙ্খলা রক্ষায় প্রতি পাঁচজন পুরুষের পর একজন নারীকে তেল দেওয়ার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তেলের জন্য গৃহিণীদের এই দীর্ঘ অপেক্ষা স্থানীয় কৃষি ও জনজীবনে চলমান সংকটেরই একটি প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *