প্রধান খবর

অফিসার নিচ্ছে লংকাবাংলা

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সম্প্রতি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের জন্য সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ২০ জানুয়ারি থেকে এবং চলবে ০৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

পদের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত কাজের দক্ষতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কমপক্ষে দুই বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকা আবশ্যক। চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল হবে ঢাকায়। প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩০ বছর নির্ধারণ করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতনভাতার পাশাপাশি লংকাবাংলা ফাইন্যান্সের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *