প্রধান খবর

রক্তচাপ কমাতে সাহায্য করে যে ৮ খাবার

হার্টের সমস্যা এখনও মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশেষ করে উঁচু রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হার্টের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। অনেক সময় এটি কোনো লক্ষণ দেখায় না, তাই চিকিৎসাবিজ্ঞান এটিকে ‘নীরব খুনি’ বলে আখ্যায়িত করে। তবে সঠিক খাবার ও স্বাস্থ্যকর জীবনধারার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব।

রক্তচাপ কমাতে সাহায্যকারী কয়েকটি গুরুত্বপূর্ণ খাবারের মধ্যে রয়েছে—
কলা: পটাশিয়ামে সমৃদ্ধ কলা অতিরিক্ত সোডিয়াম বের করতে সাহায্য করে। সকালে হোল গ্রেইন সিরিয়াল বা কম ফ্যাটের দইয়ের সঙ্গে কলা খাওয়া যেতে পারে।
ফ্যাটি মাছ: স্যালমন, ম্যাকারেল প্রভৃতি মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে, যা খারাপ কোলেস্টেরল কমায় এবং হার্টের স্বাস্থ্য রক্ষা করে।
ওটস: সলিউবল ফাইবার সমৃদ্ধ ওটস রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।
পাতাযুক্ত সবজি: পালং শাক, কেল বা চায়নিজ কোলার্ড রক্তচাপ কমায় এবং দেহের অন্যান্য রোগের ঝুঁকি কমায়।
বীজ ও ডাল: সলিউবল ফাইবারের উৎস, যা রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
বাদাম: পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ বাদাম নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
বেরি: স্ট্রবেরি, ব্লুবেরি, রসপবেরিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ধমনিকে নমনীয় রাখে।
টমেটো: লাইকোপিন সমৃদ্ধ টমেটো রক্তচাপ কমায় এবং খারাপ কোলেস্টেরল হ্রাস করে।

স্বাস্থ্যকর জীবনধারা, পর্যাপ্ত পানি, নিয়মিত হাঁটা বা ব্যায়াম, এবং সঠিক ডায়েট মেনে চললে হাই ব্লাড প্রেশারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যায়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাও অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *