প্রধান খবর

চট্টগ্রামে হামের উপসর্গে শিশুর মৃত্যু, শনাক্ত ১৮ নতুন রোগী

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, যা চলতি বছরে জেলায় এ ধরনের প্রথম মৃত্যু হিসেবে জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। তার বাড়ি কক্সবাজার জেলায় বলে জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, একই সময়ে জেলায় নতুন করে ১৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে। এর মধ্যে মহানগর এলাকায় ১৬ জন এবং বিভিন্ন উপজেলায় আরও ২ জন রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, এখন পর্যন্ত ৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। তাদের নমুনা পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে। এছাড়া নতুন করে ২০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ১১১টি নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *