প্রধান খবর

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনড় অবস্থানে ফিফা সভাপতি

Doha, Qatar - February 14: FIFA President Gianni Infantino during ceremony after the Women's Singles Final during day seven of the Qatar TotalEnergies Open, part of the Hologic WTA Tour at Khalifa International Tennis and Squash Complex on February 14, 2026 in Doha, Qatar. (Photo by Tnani Badreddine/DeFodi Images/DeFodi via Getty Images)

মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে রয়েছে ধোঁয়াশা । যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তাদের অংশগ্রহণের বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথাই জানালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মেক্সিকান একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, ‘আমরা চাই ইরান খেলুক এবং ইরান বিশ্বকাপ খেলবে। এখানে বি, সি বা ডি বলে কোনো বিকল্প পরিকল্পনা নেই- আমাদের কেবল একটিই পরিকল্পনা আছে, আর তা হলো প্ল্যান এ।’

বিশ্ব ফুটবলের এই প্রধান জানান, ইরান দল যেন ‘সবচেয়ে ভালো পরিস্থিতির মধ্যে’ এই টুর্নামেন্টে অংশ নিতে পারে তা নিশ্চিত করা উচিত। কারণ এই দলটি ‘ইরানে বসবাসরত সাধারণ মানুষের পাশাপাশি বিদেশে থাকা ইরানিদেরও’ প্রতিনিধিত্ব করে। ফিফা বর্তমানে ইরানের কোনো ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে না।

ইনফান্তিনো আরো বললেন, ইরান খেলার মাঠের যোগ্যতার ভিত্তিতেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে তিনি স্বীকার করেছেন যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ‘অত্যন্ত জটিল’।

সূচি অনুযায়ী, এই আসরে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইরান। এরপর সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা। বিশ্বকাপের জন্য দলটির বেস ক্যাম্প অ্যারিজোনার টুসানে নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *