প্রধান খবর

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি ইনানের মৃ’ত্যু’দ’ণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত জন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন-বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন-কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। রায়ের সময় অভিযুক্ত সাত আসামির সকলেই পলাতক থাকায় তাঁদের অনুপস্থিতিতেই আইনের সকল বিধান মেনে এই সিদ্ধান্ত জানানো হয়।

মামলার নথিসূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলন দমনে সশস্ত্র হামলা, উসকানি ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত ১৮ আগস্ট রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি সম্পন্ন হয়। পরবর্তীতে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন এবং ১৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ১৫ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হয়। মঙ্গলবার নির্ধারিত সময়েই আসামিদের অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় বিচারিক প্যানেল এই মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *