প্রধান খবর

নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকস সম্মেলন

উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি রুটে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার রাতে নয়াদিল্লিতে পৌঁছেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও এতে অংশ নিচ্ছেন।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে এবারের সম্মেলনকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অর্থনৈতিক সহযোগিতা জোরদার, আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার এবং মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে।

সম্মেলনে ব্রিকসের ১১ সদস্য ও ১০ অংশীদার দেশের পাশাপাশি আমন্ত্রিত প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতিতে জোটটির প্রভাব বাড়লেও পশ্চিমা বিশ্বের বিকল্প হিসেবে ব্রিকস কতটা কার্যকর হতে পারবে, তা নিয়েও বিশ্লেষকদের মধ্যে আলোচনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *