চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট কাদা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিনহুয়া।
জিয়াংশির সুয়িচুয়ান কাউন্টিতে কয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টির পর কাদা ও ভূমিধসসহ বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক দুর্যোগ দেখা দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
দুর্যোগের পর স্থানীয় প্রশাসন উদ্ধার ও নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করেছে। দুর্গত এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বুধবার বিকেল পর্যন্ত সুয়িচুয়ান কাউন্টির ১৮ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে প্রাকৃতিক দুর্যোগের ধারাবাহিকতার মধ্যেই নতুন করে এই বিপর্যয় দেখা দিল।

