তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বেসিক প্রশিক্ষণের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাসের এ প্রশিক্ষণে কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা ও খাবার পাবেন। দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও নারীরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। আগামী ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে প্রশিক্ষণ।
আগ্রহীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর, মৌখিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর এবং চূড়ান্ত ফল প্রকাশ ২৯ সেপ্টেম্বর। পরীক্ষা কেন্দ্র ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে।

