প্রধান খবর

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে ‘হেনস্তা’, ঢাকায় সরব ছাত্র ফ্রন্ট

ইতালির ভেনিসে অভিনেত্রী ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভেনিসে থাকা বাঁধন পরিবারের সদস্যদের নিয়ে হোটেলের পাশের একটি পার্কে গেলে তাকে ঘিরে হামলা করা হয়।

অভিযোগ অনুযায়ী, তাকে গালিগালাজের পাশাপাশি শরীরে পানি ও কোল্ড ড্রিংকস নিক্ষেপ করা হয়। একই সঙ্গে তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে শারীরিকভাবে হেনস্তা ও জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

ছাত্র ফ্রন্টের নেতারা ঘটনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করে বাঁধনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *