প্রধান খবর

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিলে নতুন নির্দেশনা

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ের বিল দাখিল ও অর্থ বরাদ্দে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে প্রয়োজনীয় প্রমাণক সংযুক্তি, সময়মতো অগ্রিম সমন্বয় ও বিলের তিন সেট জমাসহ সাতটি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে সরকারপ্রধানের অনুমোদিত সারসংক্ষেপ এবং অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অফিস আদেশের কপি দিতে হবে। বিমান ভ্রমণে টিকিটের সঙ্গে বোর্ডিং পাস এবং হোটেলে অবস্থানের ক্ষেত্রে প্রকৃত বিল বা প্রমাণকও জমা দিতে হবে।

ভ্রমণের অগ্রিম অর্থ নেওয়া হলে ভ্রমণ শেষ হওয়ার এক মাসের মধ্যে সমন্বয় বিল দাখিল করতে হবে। আগের ভ্রমণের অগ্রিম সমন্বয় না হলে পরবর্তী ভ্রমণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে না। অতিরিক্ত সময় ভ্রমণ করলে পুনরায় অনুমোদন নেওয়ার নির্দেশনাও রয়েছে।

নির্দেশনায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার, অন্যান্য ব্যয়ের ভাউচার এবং অনুমোদিত ভ্রমণ বিবরণী দাখিলের কথাও বলা হয়েছে। নথি ব্যবস্থাপনা ও অর্থ ছাড়ের সুবিধার্থে মূলকপিসহ বিলের মোট তিন সেট জমা দিতে হবে এবং ফটোকপিগুলো যথাযথভাবে সত্যায়িত হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *