প্রধান খবর

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু, এখন শঙ্কামুক্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, পাকস্থলী ওয়াশ করার পর তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন।

মঙ্গলবার ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাসায় মেঘমল্লারকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারিও মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় ঘুমের ওষুধ সেবনের ঘটনা নিয়ে তার চিকিৎসার খবর প্রকাশ্যে আসে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *