প্রধান খবর

নাম বিতর্কে শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’ সিনেমা

মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ঈথা’। মহারাষ্ট্রের কিংবদন্তি তামাশা ও লাবণী শিল্পী বিথাবাই নারায়ণগাঁওকরের জীবন নিয়ে নির্মিত সিনেমাটির নাম পরিবর্তনের দাবি তুলেছেন তার পরিবারের সদস্য এবং মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগের নেতারা।

তাদের দাবি, বিথাবাইয়ের মতো কিংবদন্তি শিল্পীর জীবনভিত্তিক চলচ্চিত্রের নাম তার নাম অনুসারেই হওয়া উচিত। পরিবারের সদস্যদের ভাষ্য, বিথাবাই’ নামটি ব্যবহার করলেই শিল্পীর প্রতি প্রকৃত সম্মান জানানো হবে। এদিকে সিনেমার টিজারে শ্রদ্ধা কাপুরের নতুন লুক ও অভিনয় প্রশংসিত হলেও নামের বিতর্ক থামছে না।

এছাড়া টিজারে বিথাবাইয়ের জীবনের একটি আলোচিত ঘটনাকে নাটকীয়ভাবে উপস্থাপন নিয়েও আলোচনা তৈরি হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তার শিল্পের প্রতি নিবেদন ও মানসিক দৃঢ়তাকে ফুটিয়ে তুলতেই দৃশ্যটি নির্মাণ করা হয়েছে।

ম্যাডক ফিল্মস প্রযোজিত সিনেমাটিতে শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুব। আগামী ২৮ আগস্ট চলচ্চিত্রটি মুক্তির কথা রয়েছে। তবে নাম পরিবর্তনের দাবির বিষয়ে এখনো পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *